ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরিফুল ইসলাম নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মো. আজিজুল ইসলাম কান্দু ও লাকী বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি কাজের উদ্দেশে হবিগঞ্জের পিটিআই স্কুলে যাচ্ছিলেন আরিফুল ইসলাম। ট্রেনের টিকিট না পাওয়ায় তিনি পারাবত এক্সপ্রেসের ছাদে উঠে যাত্রা করেন। পথে ভৈরবের পুরাতন রেলসেতুর কাছে পৌঁছালে ব্রিজের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ছাদে ভ্রমণের সময় ব্রিজের লোহায় আঘাত পেয়ে আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed