Main Menu

বড়লেখা সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ‘মিশন’ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিষ্ফোরক ও অস্ত্র উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান বাংলাদেশে অনুপ্রবেশের খবরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন-এর নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার ১৩৮৫/এম হতে বাংলাদেশের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে অবস্থান নেয় এবং কয়েকজন দুষ্কৃতিকারীকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে; কিন্তু চোরাকারবারিরা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি ধারালো কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

উদ্ধারকৃত এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code