সিলেটে মাসব্যাপী ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
স্পোর্টস ডেস্ক: সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তৃণমূলের প্রতিভাকে পরিচর্যা করা। এই মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে আমাদের অভিজ্ঞ কোচরা তোমাদের টেকনিক্যাল স্কিল, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবেন। তিনি আরো বলেন, তোমরা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে, মনোযোগ দিয়ে কোচের নির্দেশনা শুনবে এবং নিজেদের সেরাটা উজাড় করে দেবে। মনে রাখবে, তোমরাই আগামী দিনে দেশের জার্সিতে মাঠ কাঁপাবে এবং সিলেটের নাম উজ্জ্বল করবে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, বিভাগীয় ফুটবল কোচ ও গোল্ডেন বয় খ্যাত ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
হৃদয়-মুশফিকের ব্যাটে লড়াই, ড্রয়ে শেষ সিলেট টেস্ট
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়।Read More
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More



Comments are Closed