কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে লাকড়ি ও কাঁঠাল আনতে গিয়ে এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের ১০০ গজ ভারতের অভ্যন্তরে নদীর পানিতে পাথরের চিপায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তার ভাই নিখিল কন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
মৃত বৃদ্ধের নাম মিক কন্দ দানী (৬০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ এবং খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন বলে জানান স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশে ভারতের অভ্যন্তরে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন।
পরে ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহে মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের বাংলাদেশ অংশের কাছাকাছি তার বাড়ি। তিনি প্রায়ই ওপারে বাগানে কাজ করতে যেতেন। দুর্ঘটনায় সীমান্তের অভ্যন্তরে মারা যান তিনি, পরে তার আত্মীয়রা তাকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed