মৌলভীবাজারে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং কৃষিভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। এসব প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সরাসরি ধারণা দেওয়া এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করাই মেলার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed