শাহজালাল রহ. মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ জুম’আ সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টের সামনে ‘সিলেট সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক জোবায়ের আহমেদ তোফায়েল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদ,এনসিপি সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ,বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হোসেন জালালী, ছাত্র নেতা শাহরিয়ার মাহী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুবনেতা সোহেল আহমদ, সাবেক যুবনেতা ইমরান হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ময়নুল ইসলাম আশরাফী এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজার সারা দেশের মানুষের অত্যন্ত শ্রদ্ধার স্থান। প্রতি বছর এখানে কোটি কোটি টাকা দান করা হলেও তার সুনির্দিষ্ট কোনো হিসাব সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয় না। মাজারের এই বিশাল আয় কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো ধরনের অনিয়ম ও অসাম্যতা মেনে নেওয়া হবে না। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের সঠিক অডিট করে তা জনসম্মুখে প্রকাশ করা হোক। একই সাথে এই অর্থ সিলেটের দরিদ্র মানুষের কল্যাণ ও সমাজ সংস্কারমূলক কাজে ব্যয় করার জোর আহ্বান জানাই।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed