সিলেটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতা সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত আইন ও অপরাধ দমন সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উদ্যোগে দিনব্যাপী এই সচেতনতামূলক সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের সভাপতিত্বে ও ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদের সঞ্চালনায় আয়োজিত সচেতনতামূলক সভায় সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ৯ম, ১০ম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সভায় সীমান্ত অপরাধ প্রতিরোধ, চোরাচালান দমন ও সীমান্ত আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে রচনা, কনটেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে দুপুর থেকে সীমান্ত এলাকার অবহেলিত ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’ এর আয়োজন করা হয়। ক্যাম্পে আগত প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিজিবির এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
Related News
ওসমানীনগরে বাস দুর্ঘটনায় মামলা, বাতিল হলো রেজিস্ট্রেশন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপারের মধ্যকার ভয়াবহRead More
জৈন্তাপুরে ডিবির হাওরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালানRead More



Comments are Closed