মসজিদে ঝুলছিল ইমামের লাশ!
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অভিমান ও মানসিক কষ্টের ইঙ্গিত পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের ইমাম মোহাম্মদ আমির হোসেন (৪০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৩ বছর ধরে তিনি ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। আসরের নামাজে ইমামতি করার পর থেকে তাকে আর দেখা যায়নি। পরে মাগরিব ও এশার নামাজেও অনুপস্থিত থাকায় মুসল্লিদের সন্দেহ হয়।
একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার মরদেহ।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক কষ্টের বিষয় উল্লেখ ছিল। এছাড়া মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতেও তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন।

চিরকুটে ‘কলিজা’ সম্বোধন করে লেখা হয়েছে, “আমার সময় শেষ কলিজা… আমি মরলে তো তোমার কোনো সমস্যা নাই… তোমার কলিজা চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ।”
স্থানীয়দের ভাষ্য, আমির হোসেন অত্যন্ত শান্ত, ভদ্র হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নানা ধরনের আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Related News
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল উদ্দিন (৫৫)Read More
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৬ অটোরিকশা, নিহত ২, আহত ৩০
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজিRead More



Comments are Closed