Main Menu

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

প্রবাস ডেস্ক: হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরবে আটক হয়েছেন। বর্তমানে তিনি মক্কার কারাগারে রয়েছেন।

মক্কা থেকে প্রাপ্ত খবরে নিশ্চিত হওয়া গেছে যে, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব জাল কাগজপত্র নিয়ে মক্কায় প্রবেশের সময় চেকপোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে মক্কা পুলিশ।

গত ৯ দিন পুলিশ হেফাজতে থাকার পর শনিবার (১৬ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে মুকিবের জামিনের আবেদন করা হলেও সৌদি কর্তৃপক্ষ তাকে জামিন দিতে অপরাগতা প্রকাশ করে।

আহমেদ আলী মুকিব সৌদি আরবে সুপরিচিত বিএনপি নেতা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব বিএনপির সভাপতি ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন বড় ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত।

দেশে নতুন সরকার গঠনের পর তাকে নিজ জেলা হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করা হয়।

সৌদি আরবে তার গ্রেফতারের ঘটনা আরব জাহানজুড়ে প্রবাসীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share





Related News

Comments are Closed