সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। এর মধ্যে একজন মাত্র প্রাপ্তবয়স্ক, বাকিরা সব শিশু। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১৯ মাস বয়েসি এ শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ল্যাব টেস্টে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।Read More
বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে এক নজিরবিহীন ও প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস পরবর্তী প্রথাগত ও ঐতিহ্যবাহী নৈশভোজটি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীরRead More


































