Main Menu

বিয়ানীবাজারে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়ামাহা কোম্পানির মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার রাতে বিয়ানীবাজার থানার চারখাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় কানাইঘাট উপজেলার গরাইগ্রামের বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে সায়েম উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেলটি বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের মাধ্যমে সেটি উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed