Main Menu

সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে স্মারকলিপি প্রদান

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে ২৯ জুন সোমবার সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আইওয়াশবিহীন অভিযান পরিচালনার আওয়াজকে সামনে রেখে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে বেলা সোয়া ১১টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জমায়েত, বেলা সাড়ে ১১টায় কোর্ট পয়েন্ট হতে সিটি পয়েন্ট হয়ে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মিছিল, বেলা পৌণে ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা ২৪ ঘন্টা দখলমুক্ত রাখার আহবান জানানো হয়।

সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় জমায়েতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী ও সমাবেশে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। জমায়েত ও সমাবেশে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, জামাল আহমদ। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সিলেটবাসীর যুগ্ম সদস্য সচিব মইনুল ইসলাম আশরাফী, অর্থ সচিব হাফিজ মোঃ রইছ উদ্দিন, শাহজালাল হারিছিয়া আল ফরিদ ফাউন্ডেশনের পরিচালক মোঃ রাজ উদ্দিন সাহেদ, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আলী খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, বিভাগীয় কমিটির সদস্য মিল্লাত আহমদ, মোঃ ফরহাদ আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান ও মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া।

Manual7 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটে প্রতিদিন বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোকজন যাতায়াত করেন। শিকড়ের টানে সিলেটের অসংখ্য নাগরিক প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তন করেন। সিলেট মহানগরীর স্থানীয় বাসিন্দা সহ লক্ষ লক্ষ সাধারণ জনগণ বিভিন্ন কাজে নগরীতে প্রতিনিয়ত চলাচল করেন। নগরীর ফুটপাতে স্বাচ্ছন্দে চলতে গিয়ে বাঁধসাধে। ফুটপাত ও রাস্তায় চলতে গিয়ে সিলেটবাসী স্বস্তিতে নেই। ফুটপাত থেকে ভাসমান ব্যবসায়ীদের অভিযানকালীন সময়ে সরানো হলেও সিলেট মহানগরীর ফুটপাতের পার্শ্বে অবস্থিত কতিপয় দোকানদার কর্তৃক সাটারের বাহিরে রাখা পণ্য সাটারের ভিতরে রাখার জন্য কোনো তৎপরতা গ্রহণ করা হয় না। রাস্তার পাশে থাকা দোকানদার ফুটপাতে পণ্য রেখে ফুটপাত দখল করে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দোকানদার কর্র্তৃক সাটারের বাহিরে পণ্য রাখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ খুবই প্রয়োজন। পাশাপাশি এখন অনেক জায়গায় দেখা যায় মার্কেট ও রাস্তার পার্শ্বের কতিপয় দোকানদার দোকানের কাউন্টার সাটারের সাথে রেখে ক্রেতাদের ফুটপাতে দাঁড় করিয়ে পণ্য বিক্রি করছেন। এসব দোকানদারদের দোকানের অন্তত ৩ ফুট ভিতরে কাউন্টার রেখে নিজ দোকানে ক্রেতাদের কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করতে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আপনাদের অব্যাহত অভিযানের জন্য নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। একটি বিষয় আমরা সবসময় দেখতে পাই যখনই অভিযান শুরু হয় তখনই ফুটপাত ও রাস্তার ভ্রাম্যমান ব্যবসায়ীরা বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে ঢুকে পড়ে। আবার অভিযানের পরপরই তারা প্রধান সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে নেয়। এতে আমাদের মনে হয় যখনই অভিযান শুরু হয়, কেউ হয়তো তখন ফুটপাত ও রাস্তার দখলকারী ব্যবসায়ীদের নিকট বিষয়টি অভিযান পরিচালনাকারীদের মদ্য ধেকে জানিয়ে দেয়, যার কারণে অভিযানের স্বার্থকথা ফুটে উঠে না। এব্যাপারে আপনার মনিটরিং খুবই প্রয়োজন বলে আমরা মনে করি।

Manual6 Ad Code

সবচেয়ে কষ্ট হয় যখন দেখি সিলেট সিটি কর্পোরেশন নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান চলে তখন বহাল তবিয়তে নগর ভবনের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা চলছে। এতে আমরা হতবাক। এর কারণ কি? সেটাও খতিয়ে দেখা দরকার। অনেক চা বিক্রেতা ও হোটেল ব্যবসায়ী ফুটপাতের মধ্যে খোলা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। বিষয়টি পথচারী সাধারণ জনগনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এবিষয়ে আপনার নজরদারী খুবই প্রয়োজন। সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দিনে-রাতে ২৪ ঘন্টা দখলমুক্ত দেখতে চাই আমরা সিলেট মহানগরবাসী। ফুটপাতে হাঁটতে চাই স্বাচ্ছন্দ্যে আর রাস্তায় বাহন নিয়ে চলতে চাই নির্বিঘ্নে ও নিরাপদে। ফুটপাতে স্বাচ্ছন্দে হাঁটতে গিয়ে প্রায় জায়গার উঁচু-নিচু ও ঢাল অংশকে সমান্তরাল করা খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছে। ফুটপাতে হাঁটার ক্ষেত্রে ফুটপাত সংস্কার করে সমানভাবে ফুটপাতে হাঁটার ব্যবস্থা করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code