জৈন্তাপুরে ২টি ড্রেজার মেশিন সহ আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন সহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
৩০ জুন সকাল অনুমান ১০টায় গোপন সংবাদের প্রেক্ষিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সুনন্দা রায় উপজেলা সবুড়ী নদীতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১৫ মোতাবেক অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকা হতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় দুটি নৌকা সহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও হাওর গ্রামের আব্দুস শুকুর এর ছেলে কাশেম (২৫), জৈন্তাপুর উপজেলার বাওন হাওর গ্রামের সামাদ মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইয়াকুব (২৮)।
পরে বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১৫ এর বিধান মতে আটককৃতরা তাদের দোষ স্বীকার করলে মোবাইল কোর্ট ২লক্ষ টাকা জরিমানা করেন, অনাদায়ে ৬মাসের কারাদন্ড দেয়া হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সুনন্দা রায় বলেন, জৈন্তাপুর উপজেলা সারী-তিন, রাংপানি নদী, সবুড়ী নদী, বড়গাং নদী, শ্রীপুর পাথর কোয়ারী সহ উপজেলা বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কর্তনের দায়ে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালিত করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানের অংশ হিসাবে আজ তাদেরকে আটককরা হয়। তারা অপরাধ স্বীকার করায় এবং আগামী দিনে এরকম অপরাধ করবে না মর্মে অঙ্গীকার করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed