সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নিখোঁজ গৃহবধু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দুই সন্তানকে (ছেলে-মেয়ে) নিয়ে নয়দিন ধরে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ নারী। এতে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া।
নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাদের মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।
জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।তবে বর্তমানে তারা নগরের উপশহর এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ২১ জুন রাতে নিজেদের বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিষয়টি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মিলেনি।
আজাদ মিয়া বলছেন- স্ত্রীর সাথে তার কোনো ঝগড়াঝাটি বা মনমালিন্য হয়নি।
থানাপুলিশ, জিডি দায়েরের পর এ ৩ জনকে উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আজাদ মিয়ার জিডির তদন্তে রয়েছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ। এ ব্যাপারে মঙ্গলবার তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে আলাপ করেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। দুই পরিবারের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed