মৌলভীবাজারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের সবার বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার সময় প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে আহত হন ছয় জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম ও তার ছেলে জুবের আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ইদ্রিস আলী, তার মেয়ে জোসনা বেগম ও জামাতা হাকিম উদ্দিনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গাড়ি চালক তফাজ্জুল মিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে।
ইদ্রিস আলীর ভাতিজা নাইমুজ্জামান রাফি বলেন, ‘দুর্ঘটনায় আমার চাচী ও চাচাতো ভাইকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আমরা আহত চার জনকে নিয়ে সিলেটে হাসপাতালে আছি।’
এ তথ্যটির সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। শুনেছি দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ চলছে।’
Related News
শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
Manual1 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধারRead More
মৌলভীবাজারে তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পরRead More



Comments are Closed