পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সিলেটের ৬ উপজেলায় ১১ দলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেটের সীমান্তবর্তী ৬ উপজেলায় বিক্ষোভ কর্মসুচী পালন করেছে ১১ দলীয় ঐক্য। শুক্রবার (১২ জুন) দিনভর সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়। পৃথক কর্মসুচীতে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ। জৈন্তাপুর : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সীমান্তে পুশইন এর নামে ভারত তাদের নাগরিকদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বাংলাদেশে। আর আমাদের নিরীহ জনতাকে পাখির মত গুলি করে হত্যা করছে বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীRead More



































