Main Menu

এসএসসি পরীক্ষার ব্যবহারিক নিয়ে জরুরি নির্দেশনা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

Manual1 Ad Code

শনিবার (২৩ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

Manual1 Ad Code

ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান থাকবে ২৫ নম্বর এবং অধিকাংশ বিষয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।

নির্দেশনা অনুযায়ী, উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬) পরীক্ষায় পরীক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এর নম্বর বণ্টনে রয়েছে— পরিকল্পনা প্রণয়নে ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে ২, এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর।

Manual5 Ad Code

কৃষি শিক্ষা (বিষয় কোড: ১৩৪) বিষয়ে লটারির মাধ্যমে যেকোনো একটি পরীক্ষণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করতে হবে। মাটির প্রকৃতি বিশ্লেষণ, মাটির কলসে ধান বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য তৈরি বা গোল কাঠের ভলিউম নির্ণয়ের মতো ১০টি নির্ধারিত পরীক্ষণ থেকে একটি সম্পন্ন করতে হবে। এতে পরীক্ষার জন্য ১৫, ব্যবহারিক খাতার জন্য ৫ এবং মৌখিক অভীক্ষার জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে।

পদার্থবিজ্ঞান (বিষয় কোড: ১৩৬) ও রসায়ন (বিষয় কোড: ১৩৭) উভয় বিষয়ের পরীক্ষাই লটারির ভিত্তিতে একটি পরীক্ষণ নির্বাচন করে সম্পন্ন করতে হবে। পদার্থবিজ্ঞানে তত্ত্বের জন্য ৩, ডাটা বা ছকের জন্য ৬, হিসাব ও সতর্কতায় ২ নম্বর করে এবং মৌখিক ও ব্যবহারিক খাতায় ৫ নম্বর করে মোট ২৫ নম্বর রয়েছে।

Manual4 Ad Code

রসায়নে কাজের ধারা ও সঠিক প্রক্রিয়ায় ৫, ফলাফলে ৫ এবং মৌখিকে ৫ নম্বরসহ মোট ২৫ নম্বরের মূল্যায়ন করা হবে। তবে রসায়নে ব্যবহারিক খাতা জমা দেওয়া বাধ্যতামূলক হলেও এর জন্য আলাদা কোনো নম্বর থাকছে না।

জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮) পরীক্ষায় লটারির মাধ্যমে নির্ধারিত একটি পরীক্ষণের নাম, যন্ত্রপাতি, কার্যপদ্ধতি, চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ ও সতর্কতার ওপর ১৫ নম্বর থাকবে। এছাড়া ফলাফলের ব্যাখ্যায় ৪, মৌখিকে ৪ এবং ব্যবহারিক খাতায় ২ নম্বর বণ্টন করা হয়েছে।

চারু ও কারুকলা (বিষয় কোড: ১৪৮) বিষয়ের পরীক্ষার্থীদের দৃশ্য ও নকশা অঙ্কনের জন্য প্রয়োজনীয় রং (জল রং ব্যতীত), জ্যামিতি বক্স, স্কেল ও পেনসিল নিজেদের সঙ্গে আনতে হবে এবং হল কর্তৃপক্ষ পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করবেন।

সংগীত (বিষয় কোড: ১৪৯) পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষকরা শিক্ষার্থীর সুর, তাল, লয় ও উচ্চারণের ওপর ভিত্তি করে মূল্যায়ন করবেন।

অন্যদিকে, গার্হস্থ্য বিজ্ঞান (বিষয় কোড: ১৫১) পরীক্ষায় ব্যবহারিক খাতা আনা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং রান্নার উপকরণ (ডিম, দুধ, চিনি) ও দর্জি বিজ্ঞানের উপকরণ (বাদামি কাগজ, গজফিতা, স্কেল) পরীক্ষার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code