Main Menu

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (৬ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী- ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এর আগে গত ২ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Manual2 Ad Code

সেই সময় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা প্রতি ভরি।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৪ বার দাম হ্রাস করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

Manual4 Ad Code

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে ঘন ঘন মূল্য সমন্বয় করা হচ্ছে।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code