ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। টানা দুই দফায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এর কিছুক্ষণ পর, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল বীরশেবা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।
এর আগে রোববার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরবর্তীতে আজ সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি শহরে পাল্টা হামলা চালায়। এরপর ইয়েমেন থেকে হুতি গোষ্ঠীও ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানা যায়।
সবশেষ, একের পর এক পাল্টা হামলার ধারাবাহিকতায় ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed