পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারে থাকা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
নিহত রাম প্রসাদ সরকার (৩৬) টাঙ্গাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন।
দুর্ঘটনাটি ঘটে পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মে) প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৫ মে) লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর রাখতে একজন কর্মকর্তা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের চলাচল ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed