সিলেটে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল মণিপুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কাছাকাছি ভারত সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা ৮ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের থৌবাল এলাকার পূর্ব দিকে প্রায় ৪২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৪।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল সিলেট থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে বলে জানা গেছে। এর গভীরতা ছিল প্রায় ৯৪ দশমিক ১ কিলোমিটার।
সিলেটসহ আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Related News
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More



Comments are Closed