পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল)। আবেদন চলবে ২৭ মে পর্যন্ত। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
পদের নাম: এএসআই (নিরস্ত্র)
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান)। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
বেতন-ভাতা:
গ্রেড-১৪ অনুযায়ী বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম:
প্রার্থীদের প্রথমে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর একটি ইউজার আইডি পাওয়া যাবে। এরপর টেলিটক প্রিপেইড মোবাইল থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
প্রথম এসএমএস: ASI User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
দ্বিতীয় এসএমএস: ASI Yes PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
প্রাথমিক স্ক্রিনিং ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
শারীরিক সক্ষমতা পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি:
দেশের বিভিন্ন জেলার প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত তারিখে সকাল ৮টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজ এবং প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
Related News
বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষাRead More
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫ জন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণRead More



Comments are Closed