সিলেটে ২২০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানার পুলিশের অভিযান থেকে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উত্তর মোহাম্মদপুর নয়া মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া (৪০) এর বসত ঘর তল্লাশি করে ২২০ পিস ইয়াবা, ৫০ পিস ছোট ফয়েল কাগজের টুকরা এবং মাদক বিক্রয়ের নগদ ৭০,০০০ টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন: ১। মো. পারভেজ মিয়া (৪০), পিতা-মৃত দুলাল মিয়া, সাং মোহাম্মদপুর নয়া মসজিদ, থানা- শাহপরান (রহ.), জেলা- সিলেট।
২। মো. কাউয়ুম খান রিপন (৩৮), পিতা-মৃত মো. জয়নাল আবেদীন, স্থায়ী ঠিকানা- সাহাতা, বারহাট্টা, জেলা- নেত্রকোনা, বর্তমানে মোহাম্মদপুর নয়া মসজিদ (ফাতেমা নগর), থানা- শাহপরান (রহ.), জেলা- সিলেট।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে শাহপরান (রহ.) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
আটক আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed