চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট-৩৪৫ এর কার্যক্রম শুরু হলো পুণ্যভূমি সিলেটে।
শুক্রবার ( ১২ জুন) বিকালে সিলেট নগরীর দলদলী চা বাগানের ১৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সেক্রেটারি শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর ইসি মেম্বার শাহরিন সুলতানা।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সহ-সভাপতি-১ ইমরানা বেগম পিংকি, সহ-সভাপতি-২ নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নূর ইসি মেম্বার সুমি বেগম।
স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পিরিয়ডকালীন পরিছন্নতা, নিজেরে সাধ্য অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া, ভালভাবে লেখাপড়া করে সুন্দর ক্যারিয়ার গঠন নিয়ে কথা বলেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সেক্রেটারি শাকিলা ববি ও ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর ইসি মেম্বার শাহরিন সুলতানা।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস বলেন, এটা আমাদের প্রথম প্রজেক্ট। চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল বিতরণ করে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। গত মাসের ১২ তারিখ আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়লা করিম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইসমত আরা মিলি, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ পারভীন মিতা, ওয়েবমাস্টার শারমীন হোসেন, ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট জিনাত সুলতানাসহ ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ ক্লাব ফরমেশন ও ভিজিট করেন এবং আমাদের প্রথম প্রজেক্ট এর জন্য আর্থিক অনুদান দিয়ে যান। সেই অর্থেই আজ সম্পন্ন হলো আমাদের প্রথম প্রজেক্ট।
Related News
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে মানববন্ধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিডিএস চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট সেন্ট্রালRead More
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব
Manual2 Ad Code সিকৃবি সংবাদদাতা: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশেRead More



Comments are Closed