Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া সাড়ে ৩ মাস বয়েসি এ শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

Manual5 Ad Code

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

Manual1 Ad Code

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৮ জন ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৪৮ জন।

Manual4 Ad Code

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code