আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি।
শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।
ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার(৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে তারা মসজিদ প্রাঙ্গণে সমবেত হন।
মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, গত কয়েক বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ ও নামাজ আদায়ের সুযোগ সীমিত করে রেখেছে ইসরায়েল।
ফিলিস্তিনিদের অভিযোগ, এসব বিধিনিষেধের কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের মতে, নিরাপত্তার অজুহাতে আরোপিত এই সীমাবদ্ধতাগুলো ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।
অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
আল-আকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়।
সূত্র : আল জাজিরা
Related News
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ১,১৩৩ বাংলাদেশি
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিজুড়ে ২০টি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ও দুটি ইমিগ্রেশন ডিপোতে গতRead More
শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ওপরRead More



Comments are Closed