সিলেট জেলা প্রেসক্লাব ও শাবিপ্রবি প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। এখানকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সারা দেশের ক্যাম্পাসগুলোর জন্য একটি উদাহরণ। নবনির্বাচিত কমিটি তাদের মেধা ও শ্রম দিয়ে এই ধারা অব্যাহত রাখবে।
তারা বলেন, শাবিপ্রবি প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবের মধ্যকার সুসম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনেও সুসম্পর্কের এই ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সাবেক সভাপতি আল আজাদ, ক্লাবের সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), নির্বাহী সদস্য রাজীব রাসেল, তুহিন আহমদ, শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নুর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাগর আহমদ শুভ, মো. ইকবাল হোসাইন, হিমেল হান্নান, কাজী মু. আতহার হোসেন, মাঈন উদ্দিন, রাশেদ বাপ্পী, সাদ্দাম হোসেন জাহিদ ও ইমতিয়াজ নাসির ইমদাদ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed