Main Menu

মহররমের শোকানুষ্ঠান শেষে খামেনির দাফন

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মহররমের শোকানুষ্ঠান বা আগামী ২৫ জুনের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর জানাজা, দাফন ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) “শাহাদাত স্মরণে গঠিত সদর দপ্তর” আয়োজক কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, মুহাররম মাসের প্রথম দশ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানাজা ও দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

Manual4 Ad Code

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। একই সঙ্গে সময়সূচি ও আয়োজন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে যেকোনো ধরনের বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

Manual6 Ad Code

আয়োজক কমিটির ভাষ্য অনুযায়ী, মহররমের শোকানুষ্ঠানের ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বকে সম্মান জানিয়ে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংগঠন যৌথভাবে চূড়ান্ত প্রস্তুতি সমন্বয় করছে। এদিকে, কিছু প্রতিবেদনে জানানো হয়েছে যে অনুষ্ঠানটি নিয়ে নানা গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে, যা আয়োজকরা ভিত্তিহীন বলে দাবি করেছে।

উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে এ বিষয়ে ভিন্ন ভিন্ন দাবি ও তথ্য প্রচারিত হচ্ছে। তবে আনুষ্ঠানিক বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code