কমলগঞ্জে সীমান্তে হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে ১১ দলের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি(এনসিপি)র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবু হানিফা, উপজেলা এনসিপির সদস্য মুশাহিদ আহমদ, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, আদমপুর ইউনিয়ন সভাপতি সাদ উদ্দিন ফায়াজ, খেলাফত মজলিস আদমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং অবৈধ পুশ-ইনের বিরুদ্ধে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা রক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed