Main Menu

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

Manual3 Ad Code

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual4 Ad Code

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

তবে স্বর্ণের এ দামের সঙ্গে ভোক্তাদের অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করতে হবে। পাশাপাশি অলংকারের নকশা ও মানভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস।

Manual1 Ad Code

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার কারণে সাম্প্রতিক সময়ে দেশের বাজারে স্বর্ণের দাম বারবার সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দাম কমানোর ঘোষণা এলো।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code