ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের প্রাদুর্ভাবের মধ্যে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ শয্যার ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ২৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৩ জন। তার মধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রশিদ মুনির বলেন, ‘হাসপাতালের নতুন ভবনে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। এতে ২০টি শয্যা রয়েছে।
তবে এখন পর্যন্ত হাসপাতালে কোনো রোগীর ডেঙ্গু শনাক্ত হয়নি। তবে আমাদের প্রস্তুতি রয়েছে।’
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed