ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে অন্তত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদেরকে।
বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, হোটেলটিতে বহু মানুষ অবস্থান করছিলেন অগ্নিকাণ্ডের সময়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আগুন থেকে বাঁচতে কয়েকজনকে ভবন থেকে লাফিয়ে নামতেও দেখা গেছে।
পুলিশের তথ্য অনুসারে, সকালে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত ৪০ অন্তত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহত ও দগ্ধ প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
Related News
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More



Comments are Closed