চাইনিজ তাইপেকে হারিয়ে জিতল বাংলাদেশের নারী হকি দল
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় শুরুটা মোটেও ভালছিল না বাংলাদেশের মেয়েদের। জাপানের কাছে এক ডজন গোলের ব্যবধানে হেরেছিল লাল সবুজের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা।
সোমবার (১ জুন) চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয়।
শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন তন্নী।
মঙ্গলবার (২ জুন) চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। রোববার (৩১ মে) ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল। নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোল হজম করেছিল।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual7 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed