সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ১৭ মাস বয়েসি এ শিশুর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৭০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৩ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।
Related News
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৮১
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।Read More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৯
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত হয়েছে সেপ্টেম্বর। এডিস মশাবাহিতRead More



Comments are Closed