গুগল সার্চে বড় পরিবর্তন, এআই-নির্ভর নতুন যুগের সূচনা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বার্ষিক প্রযুক্তি সম্মেলনে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, গত ২৫ বছরে সার্চ প্রযুক্তিতে এটিই সবচেয়ে বড় রূপান্তর।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা শুধু ওয়েবসাইটের লিংক নয়, বরং সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিশ্লেষণধর্মী উত্তর পাবেন। আগের মতো আলাদা আলাদা ওয়েবসাইটে প্রবেশ না করেই ব্যবহারকারীরা প্রশ্নের বিস্তারিত ও কথোপকথনধর্মী উত্তর পেতে পারবেন। একই বিষয়ে ধারাবাহিক প্রশ্ন করার সুযোগও থাকবে, যা সার্চ অভিজ্ঞতাকে আরও ইন্টার্যাকটিভ করবে।
গুগল জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি স্বয়ংক্রিয় তথ্য সহকারীও থাকবে। এই সহকারী নির্দিষ্ট বিষয় বা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটলে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে।
এছাড়া ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোট আকারের অ্যাপ বা সেবা তৈরি করতে পারবেন। উদাহরণ হিসেবে ব্যক্তিগত খাবারের তালিকা, ব্যায়াম পরিকল্পনা বা দৈনন্দিন সময়সূচি ব্যবস্থাপনার মতো কাজ সহজেই করা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে অনলাইন কনটেন্ট ইকোসিস্টেমে বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে সংবাদমাধ্যম ও বিভিন্ন তথ্যভিত্তিক ওয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ ব্যবহারকারীরা সরাসরি গুগল থেকেই উত্তর পেয়ে যাবেন।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ভবিষ্যতে শুধু সার্চ-কেন্দ্রিক সাধারণ কনটেন্টের গুরুত্ব কমে যেতে পারে। বরং মৌলিক সংবাদ, গভীর বিশ্লেষণ, নির্ভরযোগ্য তথ্য এবং ভিডিওভিত্তিক কনটেন্টের চাহিদা বাড়বে।
বাংলাদেশসহ যেসব দেশের অনলাইন সংবাদমাধ্যম মূলত গুগল-নির্ভর ট্রাফিকের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। টিকে থাকতে হলে এখন থেকেই নিজস্ব পাঠকগোষ্ঠী তৈরি, মানসম্মত কনটেন্ট প্রকাশ এবং সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।
Related News
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
Manual4 Ad Code প্রযুক্তি ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াইRead More
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে
Manual5 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বুধবার (১২ আগস্ট) ঘটতে যাচ্ছে বিরলRead More



Comments are Closed