সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৫ মাস বয়েসি এ শিশুর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬৬ জন ভর্তি হয়েছেন।
তাদের নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৫৬ জন।
তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed