ঝিকরগাছায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে দেড় বছর বয়সী শিশু সন্তানসহ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে থানা পুলিশ শরীফপুর গ্রামের শশুর বাড়ি থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রেবেকা ওই গ্রামের জনি মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, মা ও শিশুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রেবেকা খাতুন দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। ঘটনার সময় তাদের বড় মেয়ে জুঁই খাতুন (১০) বিদ্যালয়ে থাকায় সে অক্ষত রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, রেবেকার মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
অন্যদিকে প্রতিবেশীদের একটি অংশের ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জনি মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঝিকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। পুলিশ এ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed