Main Menu

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হয়েছে পাঠদান।

Manual2 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি।

নির্ধারিত ছুটি শেষ হয় গত ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুনরায় খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

Manual8 Ad Code

এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি উপভোগ করেছে। ছুটি শেষে আজ থেকে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু।

Manual6 Ad Code

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও কিছুদিন অব্যাহত থাকবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসাগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code