অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সিকৃবি ভিসির মত বিনিময়
সিকৃবি সংবাদদাতা: অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত পদ্ধতি নিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন ) সিকৃবি’র ভাইস – চ্যান্সেলর সচিবালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলে ছিলেন ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মোস্তাফিজুর রহমান এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মিনহাজ চৌধুরী।
মতবিনিময়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রতিনিধি দল জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে গোলটেবিল বৈঠক, একাডেমিক আলোচনা এবং বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি এবং গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা সম্ভব হবে ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed