খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। তারা নীচতলার অক্সিজেন রুমে পানি দিতে থাকে। রাত ১১টা পর্যন্ত বেজমেন্ট থেকে ধোয়া বের হতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজের বেজমেন্ট থেকে শব্দ হয় এরপর আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের সুচনা নীচতলায় হলেও ধোয়া সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয় স্থানীয়রা। তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। হাসপতালে থাকা রোগীদের যেন কোনো রকমের শ্বাস কষ্ট না হয় সেজন্য তারা সমম্ত ভবনের গ্লাসগুলো ভেঙ্গে ফেলে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed