কানাইঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের সুহেল আহমদের মেয়ে আনিসা বেগম (৪) ও তার ভাগ্নী ফারিয়া বেগম (৫)। ফারিয়া বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামের সাদিক আহমদের মেয়ে। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা গেছে, শুক্রবার সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলতে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন আনিসা ও ফারিয়াকে খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুটির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed