Main Menu

সীমান্তে বাড়তি নজরদারি, বিজিবির সঙ্গে যুক্ত হলো আনসার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেটসহ দেশের ১১টি সীমান্ত জেলায় বিজিবির সঙ্গে যুক্ত হয়েছেন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যরা। সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও শক্তিশালী হয়েছে।

Manual7 Ad Code

বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলা—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়িতে উপজেলা, থানা আনসার এবং ভিডিপি-টিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে সিলেট সীমান্তে সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির চলমান কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে বলেও জানিয়েছে বাহিনীটি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code