সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও পশু জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, বিভিন্ন ধরনের সবজি, এয়ার রাইফেল, আঙুর ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়েছে। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২Read More



































