গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা, কাওসার হোসেন চাকরি করতো। এর সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে উঠে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেল যোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেল যোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। এবিষয়ে আইনব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed