গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এমসি একাডেমির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুজন হলেন, সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)।
তারা দুজন গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার দাড়িপাতন এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এমসি একাডেমির সামনে এক জায়গায় মেশিনের (এক্সেভেটর) সাহায্যে এক ব্যক্তি মাটি কাটাচ্ছিলেন। শুক্রবার বিকালে মাটি কাটার সময় মেশিনের অগ্রভাগ উপর দিয়ে সঞ্চালিত বিদ্যুতের লাইনে লেগে যায়। এসময় এক্সেভেটরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দুই শ্রমিক (ঝরনা ও আব্দুর রহমান) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু্টি উদ্ধার করে দাড়িপাতন এলাকার সেই কলোনিতে নিয়ে যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম। তিনি বলেন- এক্সেভেটরের অগ্রভাগ বিদ্যুতের লাইনে লাগার সঙ্গে সঙ্গে পুরো বডিতে বিদ্যুৎ সঞ্চারিত হয়ে যায়। আরও কয়েকজন শ্রমিক জুতা পরনে থাকায় ছিটকে পড়েন। তবে তাদের কিছু হয়নি। আর চালক প্লাস্টিকের চেয়ারে বসে থাকায় তারও কোনো ক্ষতি হয়নি। শুধু এই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেখানে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্র জানায়, নিহত ঝরনা বেগমের এক ছেলে ও এক মেয়ে এবং আব্দুর রহমানের তিন সন্তান রয়েছে। তাদের এ মৃত্যুতে দুটি পরিবার শোকে স্তব্ধ।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed