Main Menu

জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাক আটককে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় ৪৮ বিজিবির অভিযানে অবৈধ পাথর বোঝাই ৪টি ট্রাক জব্দকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। ট্রাক আটক কে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোব্দ শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

Manual1 Ad Code

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, ৩ জুলাই শুক্রবার ৪৮ বিজবির শ্রীপুর বিওপির টহলটিম ভোরে বেলায় শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান করে অবৈধ ভাবে উত্তোলিত ৪টি পাথর বোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাক গুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোরপূর্বক ৩টি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে পাথর আনলোড করে। তবে ১টি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে।

ট্রাক আটকের জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে শারীরিক ভাবে মারধর করে আহত করে এবং ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

মোবাইলফোনে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, উত্তেজিত শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক (ওয়ার্নিং) হিসেবে ১ রাউন্ড শর্টগান ফায়ার করা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এ ঘটনায় সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেওয়া হয়েছে। বিজিবি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অবৈধ পাথর পাঁচার চক্রের সদস্যরা শাবল সহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বার বার বিজিবির উপর আক্রমণ করার চেষ্টা করে। জোরপূর্বক পাথর আনলোড করে ৩টি ট্রাক নিয়ে গেলে ১টিকে আটক রাখতে সক্ষম হয় বিজিবি।

অপরদিকে প্রায় ২ ঘণ্টা অবরোধ চলার পর বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এবং সুষ্ঠু সমাধানের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। তিনি বলেন, “যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, সাধারণ শ্রমিকদের যে কোনো যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সবসময় উন্মুক্ত।

পরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রীপুর পাথর কোয়ারী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, বৃহত্তর জৈন্তা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান চালক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল সহ স্থানীয় ব্যাক্তি বর্গ।

প্রায় দুই ঘণ্টার মহাসড়ক অবরোধে ঘটনাস্থলের উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। দূর্ভোগেগ পড়তে হয় পর্যটকবাহী ও যাত্রীবাহী পরিবহন গুলো। কারন শুক্রবার হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা পর্যটকরা জাফলং বেড়াতে এসে চরম ভোগান্তিতে পড়েন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code