কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দোকান ঘরের ভেতর ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের সহযোগীতায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়। বর্তমানে নির্যাতিত শিশুটির চিকিৎসা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে।
অভিযুক্ত বৃদ্ধ আটকের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন শিশুর পিতা।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, মইদাইল গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত চান মিয়া কৌশলে পালিয়ে যান।
পরে বিষয়টি পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এস আই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘনটাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটকে তৎপরতা চালান।
এক পর্যায়ে স্থানীয় মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এর সহযোগীতায় মুন্সীবাজার থেকে অভিযুক্ত চান মিয়াকে আটক করা হয়।
শিশুর বাবা মানিক মিয়া বলেন, আমার শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার বিচার চাই। এমন বিচার চাই যাতে এটা দেখে কেউ আর এসব করতে সাহস না পায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কমর উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং দ্রুত সময়ে অভিযুক্তকে আটক করা হয়েছে । এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সিলেটে চিকিৎসাধীন শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed