Main Menu

সাভারে গৃহবধুকে ধর্ষনের পর হত্যা করেছে দুর্বৃক্তরা

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে ধর্ষণের পরে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃক্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীরি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ|

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি রুমে শারমিন আক্তার লিজা নামের ওই গৃহবধুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃক্তরা। পরে শুক্রবার সকালে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে|

এবিষয়ে সাভার মডেল থানার এস আই জাকির হোসেন বলেন,ওই গৃহবধুর হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed