মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন, রাতেই ফের ভারতে পাঠাল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু রয়েছে। তবে বিজিবি বলছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পুশইন করা হলেও একই দিন রাতে অন্য একটি সীমান্ত দিয়ে তাদের ভারতের অভ্যন্তরে পুশব্যাক করা হয়েছে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি পুশইনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। স্থানীয় কিছু মানুষ পুশইনে বিএসএফকে সহযোগিতা করছে এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় পুশইন হওয়া ১০ জনকে আটক করে বিজিবি। পরে তাঁদের নিয়ে গিয়ে রাতে অন্য একটি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed