Main Menu

শান্তিগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৩ জুলাই) বিকেল তিনটায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা এম ইলিয়াছ আলী।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনটির নির্মাণকাজ অসমাপ্ত থাকায় এটি ব্যবহারের বাইরে ছিল। নবনির্বাচিত কমিটির উদ্যোগে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হয়। অবশিষ্ট কিছু কাজ চলমান থাকলেও সাংবাদিকদের উপস্থিতিতে অনানুষ্ঠানিক ভবনটির কার্যক্রম শুরু করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি বরাদ্দ ও সর্বস্তরের সহযোগিতায় অবশিষ্ট কাজ সম্পন্ন করে শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান ও তোফায়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক এম. এ. বারিক।

উল্লেখ্য, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। ২০১১ সালে জয়কলস ইউনিয়নের তেঘরিয়া গ্রামের গোপেন্দ্র কুমার দাশ ও অতুল কৃষ্ণ দাশ প্রেসক্লাবের নামে চার শতাংশ জমি দান করেন। পরবর্তীতে ২০১৯ সালে তথ্য মন্ত্রণালয়ের ৩০ লাখ টাকার প্রকল্পে তিনতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের অনুমোদন পায় প্রেসক্লাব। ২০২০ সালে ভবন নির্মাণকাজ শুরু হলেও ২০২২ সালে প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর ব্যয় বৃদ্ধি পাওয়ায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

Manual1 Ad Code

২০২৬ সালের ১৭ জুন নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ব্যক্তি ও দাতাদের আর্থিক সহযোগিতায় ভবনের অবশিষ্ট কাজ পুনরায় শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভবনটির অনানুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বলেন, “সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত ভবনটির অবশিষ্ট কাজ সম্পন্ন করে এটিকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ প্রেসক্লাব ভবনে রূপান্তরের সর্বাত্মক চেষ্টা করা হবে। পাশাপাশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code